সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
তীব্র গরমে বাংলাদেশে জনজীবন অতিষ্ঠ, মুক্তি মিলবে কবে?

তীব্র গরমে বাংলাদেশে জনজীবন অতিষ্ঠ, মুক্তি মিলবে কবে?

চুলকাঠি ডেস্ক : তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চল। গত পাঁচদিন যাবত চলছে এই অবস্থা। কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টিপাত হলেও গরমের তীব্রতা থেকে রেহাই মেলেনি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, বাংলাদেশে বর্ষাকালে মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও গত চার-পাঁচদিন মৌসুমি বায়ু কম সক্রিয় আছে। ফলে বৃষ্টিপাত হচ্ছে কম। এর ফলে গরম বেড়েছে বেশি।

মি. রহমান বলেন, বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। সেজন্য দক্ষিণ দিক থেকে মৌসুমি বায়ুর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

এছাড়া বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি বেশি হলে সেটি সূর্যের তাপমাত্রাকে ধরে রাখে। ফলে গরম বেশি অনুভূত হয় বলে জানান মি. রহমান। অনেক এলাকায় বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে মানুষের প্রচণ্ড গরমে দেশের বিভিন্ন জায়গায় মানুষ অস্থির হয়ে উঠেছে। বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে তাদের। টাঙ্গাইলে প্রচণ্ড গরম অনুভব হচ্ছে। এই অবস্থা আর কতদিন চলবে? দয়া করে বলবেন কী?”

রংপুর থেকে এমজি রহমান লিখেছেন, ” গতকাল দিনে এবং রাতে ছিল প্রচণ্ড গরম। এটা সহ্য করার মতো না। আজ গরম আরো বেশি। “

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers