শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাটে পিসিআর ল্যাব স্থাপনের দাবি

বাগেরহাটে পিসিআর ল্যাব স্থাপনের দাবি

চুলকাঠি ডেস্ক : বাগেরহাটে মহামারী করোনা পরীক্ষার জন্য দ্রুত পিসিআর ল্যাব স্থাপনের দাবি করেছে সচেতন নাগরিক কমিটি। বাগেরহাট সদর হাসপাতালে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সনাকের সঙ্গে অনলাইন সভায় এ দাবি জানানো হয়েছে। এছাড়া করোনা মহামারী মোকাবিলায় আরও ১০টি দাবি উত্থাপন করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সনাক সভাপতি প্রফেসর চৌধুরী আ. রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে. এম. হুমায়ুন কবির। সনাক সদস্য বাবুল সরদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আরএমও ডা. বেলফার হোসেন, সনাক সদস্য অ্যাড. শাহ আলম টুকু, অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী, স্বজন সদস্য শেখ সাকির হোসেন, ইয়েস দলনেতা শেখ সৈকত আলী, খুলনা টিআইবির এরিয়া ম্যানেজার ফিরোজ উদ্দিন, বাগেরহাটের এরিয়া ম্যানেজার শেখ বশির আহমেদ প্রমুখ। সনাকের পক্ষ থেকে উত্থাপিত সুপারিশগুলো হলো, করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। স্বল্পতম সময়ের মধ্যে নমুনা পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হস্তান্তর করতে হবে। হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশন শয্যার সংখ্যা বাড়াতে হবে। হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ শয্যার ব্যবস্থা করতে হবে। হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে। আক্রান্ত রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা দ্রুত সচল করতে হবে। বাগেরহাটে করোনা ভাইরাস পরীক্ষার জন্য দ্রুত সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করতে হবে। দক্ষ জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি পূরণে ব্যবস্থা গ্রহণ। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণসহ সম্মুখ সারির সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের জন্য হু’র গাইডলাইন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ মানসম্মত সুরক্ষা সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে হবে।প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. কে. এম. হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে পিসিআর র‌্যাব প্রতিষ্ঠার জন্য কার্যকর উদ্যোগ নিতে হয়েছে। তাছাড়া সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম চালুর জন্য ‘অক্সিজেন ট্যাংক’ দ্রুত স্থাপনে ইতোমধ্যে কার্যাদেশ দেয়া হয়েছে। কোভিড আক্রান্ত রোগীদের জন্য ৫০ শয্যার কোভিড হাসপাতাল চালু করা হয়েছে। বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের সৌজন্যে দুইটি হাই-ফ্লো নেজাল ক্যানুলা সরবরাহ করা হচ্ছে। তবে খুলনায় পিসিআর ল্যাবে অতিরিক্ত চাপের কারণে বর্তমানে বাগেরহাট থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফল পেতে কখনও কখনও অতি বিলম্ব হচ্ছে বলে তিনি স্বীকার করেন।মঙ্গলবার পর্যন্ত ৩১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল অপেক্ষমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers