সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাট উপজেলায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কর্মচারীদের মাঝে করোনা পরিস্থিতিতে আর্থিক সহায়তা প্রদান

ফকিরহাট উপজেলায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কর্মচারীদের মাঝে করোনা পরিস্থিতিতে আর্থিক সহায়তা প্রদান

আলমগীর হোসেন : বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে ২৯জুলাই বুধবার সকাল ১১টায় করোনা কালীন পরিস্থিতিতে কর্মহীন হয়েপড়া ফকিরহাট উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের মাঝে করোনা পরিস্থিতিতে আর্থিক সহায়তা প্রদান ও করোনা কালীন পরিস্থিতিতে বাগেরহাট ১ আসনের এমপি মহোদয় জননেতা শেখ হেলাল উদ্দীন এর পক্ষথেকে সকলকে মাস্ক বিতরণ করা হয়। বেতাগা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন এর সঞ্চালনায় ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ,উপজেলা প্রকৌশলী এম.এম.এ বকর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, মানসা-বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির প্রমুখ।এসময় উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলের মোট ১২৩ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের কে প্রতি জন কে মোট ১ হাজার টাকা মোট ১ লক্ষ ২৩ হাজার টাকা ও মাস্ক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers