সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কাবায় স্বর্ণখচিত গিলাফ বসছে বৃহস্পতিবার

কাবায় স্বর্ণখচিত গিলাফ বসছে বৃহস্পতিবার

চুলকাঠি ডেস্ক : বাৎসরিক নিয়ম মেনে প্রতি বছর হজ্বের মৌসুমে কাবা শরিফে স্বর্ণখচিত কোরআনিক ক্যালিগ্রাফির নতুন কালো গিলাফ পরানো হয়। সেই ধারাবাহিকতায় এবার বৃহস্পতিবার কাবা শরিফে নতুন গিলাফ পরানো হবে। ২৪ জুলাই কাবা শরিফের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি এ ঘোষণা দিয়েছেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবারই নির্দিষ্ট সংখ্যক শিল্পী বছরব্যাপী একান্ত শ্রম ও প্রচেষ্টায় এ নতুন গিলাফ তৈরি করে থাকেন। শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইসি জানিয়েছেন, বৃহস্পতিবার ১৬০ জন দক্ষ ও প্রশিক্ষিত বিশেষজ্ঞ কারিগর ও প্রযু’ক্তিবিদ পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ পরানোর কাজে অংশ নেবেন। প্রতি বছর ৯ জিলহ’জ এ প্রক্রিয়াটি অনুষ্ঠিত হয়ে থাকে। সৌদি গেজেটের প্রতিবেদন থেকে জানা গেছে, আনুষ্ঠানিকভাবে কাবা শরিফের নতুন গিলাফ ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে। কাবা শরিফ ও ম’দিনার ম’সজিদে নববির প্রধান ই’মাম ও খতিব শায়খ ড. আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আস-সুদাইসি এ গিলাফ গ্রহণ করেন। হজ্বের কার্যক্রম সম্পন্ন করার পর হাজিরা নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা শরিফ দেখতে পান। কাবার কিসওয়া তৈরিতে ব্যবহৃত হয় ৬৭০ কেজি খাঁটি সিল্ক। এটি কালো রংয়ের হয়ে থাকে। গিলাফ তৈরিতে ১২০ কেজি সোনায় মোড়ানো সুতা এবং ১০০ কেজি রুপার সুতা ব্যবহার করা হয়। এই গিলাফ ৪৭ খণ্ডে বিভক্ত করে কাবার চারদিক আবৃত করে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers