সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
আমদানি রফতানিতে বহুমুখী চ্যালেঞ্জ

আমদানি রফতানিতে বহুমুখী চ্যালেঞ্জ

চুলকাঠি ডেস্ক : করোনার প্রভাবে দেশের আমদানি-রফতানি বাণিজ্য বহুমুখী চ্যালেঞ্জে পড়েছে। করোনার প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন চলায় চাহিদার পরও পণ্য আমদানি করা যাচ্ছে না। একই কারণে রফতানিও বাধাগ্রস্ত হচ্ছে। এতে শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। একই সঙ্গে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিছু অপরিহার্য পণ্যের দাম বেড়েছে। বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডও। করোনার কারণে বিভিন্ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে স্থবির থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্য বেশি এমন দেশগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড এখনও পুরোপুরি চালু হয়নি। এতে বাধাগ্রস্ত হচ্ছে বাণিজ্য। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আমদানি-রফতানি বাণিজ্য এককভাবে কোনো দেশের ওপর নির্ভরশীল নয়। একাধিক দেশ এর সঙ্গে সম্পৃক্ত। ফলে বাংলাদেশের এককভাবে এখানে তেমন কিছু করার নেই। কেননা বাংলাদেশ যেসব দেশে পণ্য রফতানি বা আমদানি করে ওইসব দেশ এখনও করোনার থাবা থেকে মুক্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers