শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
শেখ হেলাল উদ্দীন কলেজ পরিদর্শনে ফকিরহাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার

শেখ হেলাল উদ্দীন কলেজ পরিদর্শনে ফকিরহাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার

চুলকাঠি ডেস্ক : ফকিরহাটের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর রহমান গতকাল মঙ্গলবার উপজেলার শেখ হেলাল উদ্দিন ডিগ্রী কলেজ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশ, কলেজ গভর্নিং বডির সদস্য ও শুভদিয়া ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃসহিদুল ইসলাম, প্রভাষক চন্দ্র শেখর অধিকারী, সুব্রত কুমার দাম, মিহির কুমার দাশ, দীপংকর রায় চৌধুরী। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস উপজেলা নির্বাহী অফিসারকে কলেজ ক্যাম্পাস, শেখ রাসেল কম্পিউটার ল্যাব, আইসিটি ল্যাব, লাইব্রেরি, কলেজের ছাঁদ বাগান এবং শহীদ মিনার ঘুরিয়ে দেখান। উপজেলা নির্বাহী অফিসার বলেন,তিনি বিভাগীয় কমিশনার সঙ্গে পূর্বেও শেখ হেলাল উদ্দীন কলেজ দেখতে এসেছিলেন। এটি তার দেখা একটি সেরা কলেজ। কলেজের শহীদ মিনারের টেরাকোটার কাজ ও শহীদদের ভাস্কর্য কলেজের ভাবমূর্তি অনেকটা বাড়িয়ে দিয়েছে। কলেজটি এতদাঞ্চলের ঐতিহ্যবাহী কলেজ হিসেবে পরিচিতি লাভের পাশাপাশি অচীরেই দেশ সেরা কলেজে পরিনত হবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন। পরিদর্শনকালে কলেজের শিক্ষকন্ডলী ও সংশ্লিষ্টদের উপজেলা নির্বাহী অফিসার দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers