সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে ৫৩৫ পিস ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

রামপালে ৫৩৫ পিস ইয়াবাসহ দুই বিক্রেতা আটক

চুলকাঠি ডেস্ক : বাগেরহাটের জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে ৫৩৫ ইয়াবাসহ দুই বিক্রেতাকে হাতেনাতে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন, ডিবির এসআই দীপংকর মন্ডল। আটককৃতরা হলো, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন শেখের পুত্র সোহান শেখ (৩০) ও চিত্রা গ্রামের আবু জাফর মুন্সির পুত্র সোহেল মুন্সি (৩২)। জানাগেছে, খুলনা-মোংলা মহা সড়কের রণসন মীরাখালী এলাকার কামালের মৎস্য ঘেরের তিন রাস্তার মোড় ইয়াবা বিক্রি হচ্ছে এমন খবরের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮ টায় ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করেন। ওই সময় অজ্ঞাত কয়েকজন পালিয়ে যায়। পুলিশ তাদের আদালতে প্রেরণ করেছে। রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers