শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
মক্কায় প্রবেশ করলো হজ যাত্রীদের প্রথম দল

মক্কায় প্রবেশ করলো হজ যাত্রীদের প্রথম দল

চুলকাঠি ডেস্ক : প্রায় নিকটে মুসলমানদের পবিত্র হজ। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ হাজির উপস্থিতিতে হজ পালন হলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে এ বছর সীমিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। ইতিমধ্যে শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতাও।পবিত্র হজ পালন করতে রোববার (২৬ জুলাই) হজ-যাত্রীদের প্রথম দলটি মক্কায় পৌঁছেছে। অন্য বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা সীমিত থাকছে এক হাজারের মধ্যে। তারা সবাই হবেন সৌদি আরবের নাগরিক, না হয় সৌদি আরবে বসবাসকারী বিদেশি। এক হাজারের মধ্যে এবার বিদেশির সংখ্যা প্রায় ৭শ। এ খবর প্রকাশ করে আরব নিউজ। হজ করতে মক্কা পৌঁছেছেন আমিরাতের আবদুল্লাহ আল কাথিরি। তিনি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন। গত বছর তিনি হজ করা স্থগিত করেছিলেন নিজের বিয়ে পরিকল্পনার কারণে। তিনি বলেন, এবার খুব সীমিত সংখ্যক হজযাত্রী নিয়ে হজ হচ্ছে। নিশ্চয়ই এ অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ হবে। হজ করতে মক্কায় পৌঁছেছেন বেলজিয়ামের অভিবাসী খাদিজা। এমন সুযোগ পেয়ে তিনি কান্না ধরে রাখতে পারেন নি। তিনি বলেন, হজ করার সুযোগ এবার পাব এমনটা আশা ছিল না। আমি নিশ্চিত এবারের হজ সব দিক দিয়ে হবে ব্যতিক্রম। সৌদি আরবের কাসিমে বসবাস করেন তিউনিশিয়ার চিকিৎসক ড. হাইফা ইউসেফ হামদুন। তিনি বলেন, আমার হজ করার আবেদন গৃহীত হয়েছে, এটা জেনে অসীম আনন্দে ভাসছি। প্রথমে তো বিশ্বাসই করতে পারি নি। কাসিমে বসবাস করেন সুদানের হজযাত্রী মুতাজ মোহাম্মদ। তিনি নিরাপত্তা রক্ষায় গৃহীত পদক্ষেপ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। হজযাত্রীরা মক্কায় পৌঁছার পর তাদেরকে সেখানে থাকার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যার তত্ত্বাবধান করছে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। ৩০ শে জুলাই হজ শুরু করার আগে তারা সেখানে অবস্থান করবেন চারদিন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers