সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রামপালে পিকআপ ও গরুসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য:পুলিশের তৎপরতায় গ্রেফতার

রামপালে পিকআপ ও গরুসহ চোর সিন্ডিকেটের ৩ সদস্য:পুলিশের তৎপরতায় গ্রেফতার

চুলকাঠি ডেস্ক : আসন্ন ঈদ-উল আজহা কে সামনে রেখে আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেট বেপরোয়া হওয়ার অভিযোগ পাওয়া গেছে।রামপাল থানা পুলিশ অভিযান জোরদার করে পিকআপ ভ্যান ও গরুসহ তিন চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃতরা হলো উপজেলার চাঁদপুর গ্রামের কালাম শেখের পুত্র নাজমুল শেখ (৩০) গোলাম শেখের পুত্র মোহাম্মদ আলী শেখ (২২) এবং ইসলামাবাদ গ্রামের মৃত উকিল হাওলাদারের পুত্র আঃ কাদের হাওলাদার।এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা হয়েছে। জানা গেছে, উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার কতিপয় ব্যক্তি দীর্ঘদিন ধরে বাগেরহাটসহ বিভিন্ন জেলা থেকে গরু চুরি করে রামপাল এনে রেখে বিক্রি করে আসছে। ওই সিন্ডিকেট মাত্র সাত আট মাসেই চোরাই গরু পাচার ও বিক্রি করে রাতারাতি লাখপতি বনে গেছে। অভিযোগ রয়েছে কয়েক মাসের মধ্যে কেউ কেউ বাড়িতে পাকা ভবনসহ জমিজমার মালিক হয়েছে। আরো অভিযোগ রয়েছে, এদের নিয়ন্ত্রণ করছে একটি প্রভাবশালী মহল।এর পূর্বে খুলনা র‌্যাব-৬ এর একটি টিম গত গত ২৭ জুন অভিযান চালিয়ে রামপালের কুমলাই পবন তলা এলাকা থেকে ট্রাকসহ তিনটি গরু ও তিন জন চোরকে আটক করে। ওই সময় আটক হয় উপজেলার তেলিখালী গ্রামের আঃ জব্বারের পুত্র শেখ মিজানুর রহমান (২৯) ও তার ভাই শেখ মাহমুদ (২৪) এবং রূপসা উপজেলার আইচগাতি গ্রামের হাসিবুল হাসান (৩৫)। এ ঘটনায় র‌্যাবের ডিএডি রমজান আলী বাদী হয়ে একটি মামলা করেন।রামপাল থানার ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম জানান, গত ২২ জুলাই চাঁদপুর গ্রামের জনৈক ইদ্রিস আলীর গরু চুরি হলে তিনি রামপাল থানায় অজ্ঞাতদের নামে একটি মামলা করেন। এরপর ফয়লাহাট ফাড়ির এসআই লুৎফার রহমান দ্রুত তদন্ত শুরু করে পিকআপ গাড়ীসহ তিনজন চোর ও চুরি যাওয়া গরু খুলনা-মোংলা মহাসড়কের রূপসা উপজেলার খাজুরা এলাকা থেকে গ্রেফতার করেন।এ ব্যাপারে রামপাল থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন আমারা অভিযান জোরদার করে কাজ শুরু করেছি। গরু চোরদের নেপথ্যে কেউ থাকলে বা তদন্ত করে কারো জড়িত থাকার প্রমান পাওয়া গেলে আমরা কাউকে ছাড়বো না। এলাকাবাসী পুলিশের এ অভিযান যেন অব্যাহত থাকে তার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers