শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ডিসেম্বরের মধ্যেই চীনের করোনা টিকা

ডিসেম্বরের মধ্যেই চীনের করোনা টিকা

চুলকাঠি ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে চীনা একটি ওষুধ কোম্পানির উদ্ভাবিত টিকা এ বছরের শেষ নাগাদ তৈরি শুরু হবে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম। চায়না ন্যাশনাল ফারমাসিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) চেয়ারম্যান লিউ জিংযেন বলেন, আগামী তিন মাসের মধ্যে মানুষের ওপর এই টিকার পরীক্ষা শেষ হবে বলে আশা করছি। চীনে নতুন রোগীর অভাবে সিনোফার্মের সহযোগী সংস্থা চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সহ অন্য কয়েকটি দেশে এই পরীক্ষা চালাচ্ছে। সেনোভ্যাক বায়োটেক নামে আরেকটি চীনা কোম্পানিও কোভিডের টিকা তৈরির জন্য কাজ করছে। তারা এখন ব্রাজিলে তাদের উদ্ধাবিত ওই টিকার পরীক্ষা চালাচ্ছে। সেখানে স্বেচ্ছাসেবীরা টিকার প্রথম ডোজ পেয়েছেন। সেনোভ্যাক বায়োটেকের এ টিকাটি বিশ্বের তৃতীয় টিকা হিসেবে তৃতীয় পর্যায়ে ক্লিনিকাল ট্রায়াল বা মানবদেহে প্রবেশের অনুমোদন পেয়েছে। চূড়ান্ত ধাপে টিকাটি ব্রাজিলের স্বেচ্ছাসেবীদের ওপর প্রয়োগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers