শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
চুলকাঠিতে ১০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট আটক

চুলকাঠিতে ১০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট আটক

চুলকাঠি ডেস্ক :বাগেরহাটের  দক্ষিণ খানপুর এলাকায় এক মাদক সম্রাট গতকাল বুধবার রাত ৮ টা ৫৫ মিনিটের সময়  চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই মোঃ আব্দুল গনির নেতৃত্বে ফোর্সসহ মোঃখলিল হাওলাদারের পুত্র কুখ্যাত মাদক সম্রাট ও চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হাওলাদারকে ১০ গ্রাম গাজাঁসহ আটক করেন।এ ব্যাপারে এস আই মোঃআব্দুল গনি বাদী হয়ে মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন যাহার নং ১৮, তারিখ ২২/০৭/২০ এলাকাবাসী জানায় আটক মাদক সম্রাট জাকির দীর্ঘ দিন ধরে ঐ এলাকায় ব্যবসা করে আসছিল। পুলিশের বিশেষ অভিযানে গত ১৬ই জুলাই চুলকাঠি বাজারের রেল রোড় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জালাল কে ফকিহাটের ঘনশ্যামপুর থেকে মাদকসহ গ্রেফতার করেছেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।এ ব্যাপারে সংশ্লিষ্ট মডের থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরন করেন। চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকাকে অবৈধ মাদক মুক্ত করতে চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রর আই সি অসিত কুমার রায়ের নেতৃত্বে এস আই মোঃআব্দুল গনি, এ এস আই মোঃ মান্নাফ ও মোঃজসিম সহ নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এ ব্যাপারে বাগেরহাট সদর সার্কেল অতিরুক্ত পুলিশ সুপার মোঃওবায়দুর রহমান মাদক সম্রাট জাকিরের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক বিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers