সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
২৩ জুলাইকে মানসিক স্বাস্থ্য দিবস ঘোষণার দাবি

২৩ জুলাইকে মানসিক স্বাস্থ্য দিবস ঘোষণার দাবি

চুলকাঠি ডেস্ক : সরকারিভাবে ২৩ জুলাইকে জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে পিপলস হেলথ মুভমেন্ট (পিএইচএম) বাংলাদেশ। সংগঠনটি বলছে, বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের বর্তমান অবস্থা বিবেচনা করলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের দাবি রাখে।বুধবার ( ২২ জুলাই) সংগঠনটির সভাপতি জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৭ সাল থেকে মানসিক স্বাস্থ্য অধিকার ও সচেতনতা বিষয়ে কর্মরত বিভিন্ন সংগঠন জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস ঘোষণার জন্য অধিপরামর্শসহ নানান কর্মসূচির পাশাপাশি দিবসটি বেসরকারিভাবে যথাযথ মর্যাদায় পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ২৩ জুলাইকে জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস ঘোষণা ও সরকারিভাবে তা উদযাপনের দাবিকে সমর্থন জানাচ্ছে পিএইচএম বাংলাদেশ।বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিনের বেশিরভাগ সময় বাড়ির ভেতরে থাকতে হচ্ছে সবাইকে। মনোবিজ্ঞানীদের মতে, করোনাকালের এই পরিস্থিতি মানুষকে মানসিকভাবে চাপে পড়ে মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়েছে।একইসঙ্গে পারিবারিক সহিংসতা বেড়ে গেছে, এটাও একটা মানসিক স্বাস্থ্যের নেতিবাচক লক্ষণ। রাষ্ট্রীয় যে কোনও পরিকল্পনায় মানসিক স্বাস্থ্য সেবা খাতকে প্রাধান্য দিয়ে যৌক্তিক হারে অর্থ বরাদ্দ রেখে পরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব। তাই ২৩ জুলাই জাতীয় মানসিক স্বাস্থ্য দিবস ঘোষণা দাবির সঙ্গে পিএইচএম বাংলাদেশ একাত্মতা ঘোষণা করছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers