শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
মহাসড়কে চাঁদাবাজি রোধে কাটাখালী হাইওয়ে থানায় বিষেশ সভা অনুষ্ঠিত

মহাসড়কে চাঁদাবাজি রোধে কাটাখালী হাইওয়ে থানায় বিষেশ সভা অনুষ্ঠিত

সোবহান হোসাইন : খুলনা-মোংলা মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ব্যাতিক্রমি কৌশল অবলম্বনে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের সংগে সকল প্রকার যানবহন মালিক,শ্রমিক,ষ্টাটার, লাইনম্যান সহ এলাকা বাসির সমন্বয়  বুধবার সকালে থানা কার্যালয় এক বিষেশ সভা অনুষ্ঠিত হয়েছে ।কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ওসি মোঃ রবিউল এর সভাপতিত্বে এবং এ এস আই আজিজ এর সন্চালনায় পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন গুলোর সাথে মিটিংএ ব্যাতিক্রমি কিছু কৌশল তুলে ধরেন এবং পদক্ষেপ গ্রহন করেন। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও কমিউনিটি পুলিশের সমন্বয়ে চাঁদাবাজদের নিয়ন্ত্রনে হাইওয়ে পুলিশ বেশ কিছু পদক্ষেপ গ্রহন করেছেন। কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ যেকোন স্থানে যেকোন ব্যক্তি বা গোষ্টি কারো নাম করে কোন প্রকার চাঁদাবাজি করলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করেন। তাছাড়া মাইকিং এর মাধ্যমে কাটাখালী মোড়,খুঁদির বটতলা মোড়,নওয়াপাড়া মোড়,ফকিরহাট বিশ্বরোড মোড়,চুলকাঠি বাজার,ফয়লা মোড়, ভাগা মোড় ও দ্বিগরাজ এলাকা সহ বিভিন্ন যানবাহন ষ্টপেজে ষ্ট্যাটার ও চাঁদাবাজদের সতর্ক করার পাশাপাশি বিভিন্ন উপায়ে মহাসড়কে চাঁদাবাজি রোধে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ নিরলসভাবে কাজ করছেন বলে কর্মকর্তাগন জানান। এ প্রসঙ্গে কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান যে, মহাসড়কে কোন প্রকার চাঁদাবাজি সহ্য করা হবে না। সব ধরনের চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers