শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
খুলনা রেঞ্জের পুলিশের প্রতি আইজিপি’র কঠোর নির্দেশ

খুলনা রেঞ্জের পুলিশের প্রতি আইজিপি’র কঠোর নির্দেশ

চুলকাঠি ডেস্ক : পুলিশ ফোর্সের কর্মক্ষমতার সর্বোচ্চ ও উপযুক্ত ব্যবহারের মাধ্যমে জনগণকে সর্বোত্তম সেবা প্রদানের জন্য খুলনা রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সোমবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে খুলনা রেঞ্জ এবং রেঞ্জের অধীন জেলাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্যে এ নির্দেশনা দেন আইজিপি।তিনি বলেন, ইউনিট কমান্ডারদের তাদের অধীন ফোর্সকে সঠিকভাবে গাইড করতে হবে, তাদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে। ফোর্সের ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা শৈথিল্য দেখানো যাবে না। আবার ফোর্সের সার্বিক কল্যাণও নিশ্চিত করতে হবে অত্যন্ত উদারভাবে। খুলনা রেঞ্জ এলাকায় যুগোপযোগী ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে এবং মানবিক পুলিশিংয়ের বর্তমান ধারাকে আরও সুসংহত করতে খুলনা অঞ্চলের স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্পসমূহের কার্যক্রম রিভিউ করতে নির্দেশ দেন আইজিপি।তিনি বলেন, ইউনিট কমান্ডারদের তাদের অধীন ফোর্সকে সঠিকভাবে গাইড করতে হবে, তাদের সক্ষমতাকে কাজে লাগাতে হবে। ফোর্সের ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় বা শৈথিল্য দেখানো যাবে না। আবার ফোর্সের সার্বিক কল্যাণও নিশ্চিত করতে হবে অত্যন্ত উদারভাবে। খুলনা রেঞ্জ এলাকায় যুগোপযোগী ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে এবং মানবিক পুলিশিংয়ের বর্তমান ধারাকে আরও সুসংহত করতে খুলনা অঞ্চলের স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্পসমূহের কার্যক্রম রিভিউ করতে নির্দেশ দেন আইজিপি।আইজিপি বলেন, পুলিশিং সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন ও বেগবান করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। ড. বেনজীর আহমেদ বলেন, আমরা পুলিশকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত দেখতে চাই। মাদকের ব্যাপারে কঠোর বার্তা দিয়ে আইজিপি ইউনিট প্রধানদের উদ্দেশে বলেন, আপনার এলাকায় হয় আপনি থাকবেন অথবা মাদক থাকবে। মাদক থাকলে আপনি থাকতে পারবেন না, আপনি থাকলে মাদক থাকবে না। পুলিশের ভেতরে এবং বাইরে কোনো দুর্নীতি থাকতে পারবে না।পুলিশে কোনো ধরনের দুর্নীতি আমরা দেখতে চাই না। প্রথাগত পুলিশিং থেকে বেরিয়ে এসে প্রযুক্তিভিত্তিক ইনোভেটিভ পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, পুলিশ কর্মকর্তাদের নিয়মিত জ্ঞান চর্চা করতে হবে। পুলিশ সংক্রান্ত আইন-কানুন, বিধি-বিধান সম্পর্কে জ্ঞান অন্বেষণের মাধ্যমে পেশাগত দক্ষতার উন্মেষ ঘটাতে হবে। পেশাগত জ্ঞান চর্চার বিষয়ে সবসময় আপ টু ডেট থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers