সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
চুলকাঠিতে সন্ধ্যার পর বাজারের দোকান বন্ধে বাজার কমিটির জোরদার উদ্যোগ

চুলকাঠিতে সন্ধ্যার পর বাজারের দোকান বন্ধে বাজার কমিটির জোরদার উদ্যোগ

চুলকাঠি ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার চুলকাঠিতে সন্ধ্যা ৭ টার পরও দোকান খোলা থাকে। প্রতিদিন পুলিশ এসে তাড়া দিয়ে দোকান বন্ধ করবে-এটা যেন বাজারের নিয়ম হয়ে দাড়িয়েছিল। করোনার প্রভাবে এলাকার আশে পাশের বিভিন্ন বাজার লক ডাউন হলেও এলাকার সার্বিক পরিস্থিতি ভাল থাকায় চুলকাঠি বাজার লক-ডাউন হয়নি। পার্শ্ববর্তী এলাকার লোকজনের অবাধ চলাচল সব সময় যেমন ছিল, এখনও তেমনি আছে। সরকারী নির্দেশনায় কখনো দুপুর ২ টা পর্যন্ত, কখনো বিকাল ৫ টার পর বাজারের দোকান পাঠ বন্ধ হতো। সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সন্ধ্যা ৭ টা পর্যন্ত দোকান-পাঠ খোলা থাকবে। প্রজ্ঞাপন অনুযায়ী প্রথম প্রথম সন্ধ্যা ৭ টার পর পরই সব দোকান পাঠ বন্ধ হলেও আস্তে আস্তে  আরও বেশি সময় দোকান খোলার প্রবণতা চলতে থাকে। চুলকাঠি তদন্তকেন্দ্রের পুলিশ সন্ধ্যার পর এসে তাকিয়ে তাড়িয়ে দোকান বন্ধ করে আসছিল। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় বাজার কমিটির সভায় তদন্তকেন্দ্রের ইনচার্জের উপস্থিতিতে সভায় বাজার কমিটি নিজস্ব উদ্যোগে সন্ধ্যা ৭ টার সময় দোকান বন্ধ করার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারী নির্দেশনা মানতে সকল দোকানদারদের বাধ্য করতে বাজার কমিটি বুধবার সন্ধ্যায় বাজারের দোকানদারদের সতর্ক করে দেন। এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি মুরারী কৃষ্ণ নন্দী জানান, “ সরকারি নির্দেশনা মোতাবেক সন্ধ্যা ৭ টার দোকান বন্ধ করানোর দায়িত্ব বাজার কমিটির। স্থানীয় পুলিশ প্রশাসন এ ব্যাপারে আমাদের সহযোগিতা করে আসছে। বাজার কমিটির কার্যক্রম গতিশীল করতে আমরা কমিটির সদস্য সংখ্যা আরও বাড়িয়েছি এবং নিস্ক্রিয় সদস্যদের কমিটি থেকে বাদ দিয়েছি। ”

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers