সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
করোনকালে তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অনুদানের দাবি

করোনকালে তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অনুদানের দাবি

করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার ঘোষিত প্রণোদনা পেতে ভোগান্তিতে আছেন তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। বিশেষ করে বেতন সংক্রান্ত ঋণ সহায়তা পেতে বেসরকারি ব্যাংকগুলোর কাছে গেলে বেরিয়ে আসছে নীতিমালার নানাবিধ ফাক ফোকড়। এসব ভোগান্তি কাটাতে সরকারের কাছে বিশেষ অনুদানের দাবী করেছেন ব্যবসায়ীরা। সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি নতুন উদ্ভাবনী নিয়ে কাজ করা এবং মেধাস্বত্ত্বের দিকে মনোযোগী হওয়ার আহবান জানানো হয়েছ।

চলমান সংকটে অর্থনীতির চাকা সচল রাখতে, প্রায় লাখ কোটি টাকার প্রণোদনার ঘোষণা করেছে সরকার। কিন্তু নীতিমালা সুস্পষ্ট না হওয়ায় সহায়তা পেতে, ভোগান্তিতে তথ্যপ্রযুক্তিখাতের ব্যবসায়ী ও উদ্যোক্তরা। তাই তাদের প্রস্তাব বিশেষ অনুদানের।

ব্যবসায়ীদের প্রস্তাব বিবেচনার আশ্বাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের।

আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের মতে, এ খাতের মেধাস্বত্ত্ব ভিন্নরকম হওয়ায়, তা সংরক্ষণ আর অনুধাবনে সব পক্ষকে হতে হবে আন্তরিক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ১০০ কোটি ডলার আয় ছাড়িয়েছিলো গত বছরই। সরকারের আশা ছিলো, ২০২১ সালে তা ছাড়াবে ৫০০ কোটি ডলার।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers