সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কোভিড-১৯: কোরবানির ১৩ পশুর হাট বাতিল করল ডিএসসিসি

কোভিড-১৯: কোরবানির ১৩ পশুর হাট বাতিল করল ডিএসসিসি

করোনা মহামারী পরিস্থিতির কারণে ১৩টি পশুর হাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার ডিএসসিসিতে হাট বসবে মাত্র ৫টি। পাশাপাশি একটি ডিজিটাল হাট বসানোর প্রচেষ্টা চালাচ্ছে ডিএসসিসি। এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন বলেন, আজ রোববার সভার সিদ্ধান্ত অনুযায়ী ডিএসসিসি এলাকায় এবার ৫ টি অস্থায়ী পশুর হাট বসবে। পাশাপাশি আমরা একটি ডিজিটাল পশুর হাট বসানোর প্রচেষ্টা চালাচ্ছি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আদলেই ডিএসসিসি একটি ডিজিটাল হাট বসবে। ডিএসসিসি এলাকায় যেসব স্থানে হাট বসবে- উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন, হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন, পোস্তগোলা শ্মশান ঘাট সংলগ্ন, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন, আফতাবনগর ব্লক- ই, এফ, জি এর সেকশন ১ ও ২ নম্বর এলাকায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers