সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে অন-লাইন পাঠদান বিষয়ে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের প্রস্তুতিমূলক সভা

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে অন-লাইন পাঠদান বিষয়ে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের প্রস্তুতিমূলক সভা

চুলকাঠি ডেস্ক : বাগেরহাটে অন-লাইন পাঠদান বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক মো: মামুনূর রশীদের সভাপতিত্বে সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, অ্যাম্বাসেডর, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক , অভিভাবক, শিক্ষার্থী বিভিন্ন পেশার মানুষ। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। সারা দেশের অন-লাইন পাঠদান জোরদার করা হয়েছে।বাগেরহাটের বিভিন্ন উপজেলায় অন-লাইন পাঠদান চললেও এ প্রক্রিয়াকে আরও সুসংগঠিত ও জোরদার করতে এ সভার আয়োজন। অন-লাইন পাঠদানে শিক্ষার্থীদের আগ্রহী করতে পারলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠবে। সভায় কার্যকরী অন-লাইন পাঠদান গতিশীল করতে প্রতিটি উপজেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠদান পরিচালনায় ০৫ টি শ্রেণিভিত্তিক জুম প্লাটফর্ম রাখার সিদ্ধান্ত হয়। যা’ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্বিক সহযোগিতা সহ তদারকি করবেন।প্রতিদিনের পাঠদানের রুটিন আগেরদিন উপজেলা ভিত্তিক/ শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অন-লাইন পাঠদানের সুবিধা পায়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থায় গঠিত উপজেলা কমিটি কর্তৃক একটি রুটিনের মাধ্যমে ক্লাস পরিচালনা, পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান জানান, করোনার কারণে দেশ ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না। ফলে তাদের পড়াশোনাও স্তমিত হয়ে আছে। এ অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনায় গতি আনতে বর্তমান সরকার সংসদ টিভির মাধ্যমে “ আমার ঘর-আমার স্কুল ”পরিচালনা করছে। শিক্ষার্থীরা এর দ্বারা উপকৃত হচ্ছে। সারা দেশে এখন অন-লাইন পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। বাগেরহাটে অন-লাইন পাঠদান জোরদার ও সুসংগঠিত করতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিাভিন্ন কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক অন-লাইন পাঠদান পরিচালিত হলে শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers