সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটের খানপুরে আত্মঘাতী ড্রেজারে বালু উত্তোলন হুমকির মুখে রাস্তাসহ ফসলি জমি

বাগেরহাটের খানপুরে আত্মঘাতী ড্রেজারে বালু উত্তোলন হুমকির মুখে রাস্তাসহ ফসলি জমি

চুলকাঠি ডেস্ক :  বাগেরহাট সদর উপজেলার উত্তর খানপুর গ্রামে উপজেলা প্রশাষন কে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে অবাদে চলছে আত্মঘাতী স্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন হুকির মুখে সরকারী রাস্তা সহ কয়েক একর ফসলি জমি। এব্যাপারে গত রবিবার বাগেরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছে ভুক্তভুগী উত্তর  খানপুর গ্রামের মৃতঃ রাজ্জাক মোল্লার পুত্র আলফাজ মোল্লা । সরোজমিনে অনুসন্ধ্যান ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার উত্তর খানপুর গ্রামের সরকারী পুকুর এলাকায় স্থানীয় মৃতঃ ওহিদ শেখের পুত্র জামাল শেখ উত্তর খানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানের বাড়ির সামনের ইটের রাস্তার সাথে থাকা জামালের নিজ জমি থেকে অবৈধভাবে আত্মঘাতী স্যালো মেশিন দিয়ে প্রায় ১০ থেকে ১২ দিন ধরে বালু উত্তোলন করছেন ফলে ধসের হুমকিতে পড়েছে ওই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ইটের রাস্তা টি এবং পার্শ্ববত্তী অবঃ সেনা সদস্য আলম মোল্লা ও কৃষক আলফাজ মোল্লার ফসলি জমি। এ ব্যাপারে ভুক্তভুগী আলফাজ মোল্লা বলে বালু তোলায় তার ফসলি জমিতে ধস নেমেছে। এ দিকে অভিযোগ পেয়ে আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী আফিসার ঘটনা স্থল পরিদর্শনে পাঠিয়েছেন ভাটপাড়া ইউনিয়ন ভুমি অফিসের ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা শেখ আকবার আলীকে । এ ব্যাপারে জানতে চাওয়া হলে ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা শেখ আকবার আলী বলেন ইউএনও স্যারের নিদের্শে উক্ত স্থানে বালু উত্তোলন বন্ধ করতে জামাল শেখ কে আমি সরজমিনে গিয়ে নির্দেশ দিয়েছি ,নির্দেশ অমান্য করলে উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করে আইন-আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।এবিষয়ে জানতে চাওয়া হলে বাগেরহাট সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম বলেন আত্মঘাতী স্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers