বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
জাপানে ভারি বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধস, ১৫ জনের মৃত্যু

জাপানে ভারি বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধস, ১৫ জনের মৃত্যু

জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিয়ুশোতে ভারি বৃষ্টিপাতের জেরে বন্যা ও ভূমিধসের কবলে পড়ে ১৫ জনের মৃত্যু ও আরও নয় জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বন্যা কবলিত একটি নার্সিং হোম থেকেই ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর ধসে পড়া মাটির নিচে থেকে অপর এক জনের মরদেহ পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাপানের আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে আগামী রবিবার রাত পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ইতোমধ্যে দুই লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজে সহায়তার জন্য পাঠানো হয়েছে দশ হাজার সেনা সদস্য। বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জাপানের কুমামোটো ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চলে সবচেয়ে বেশি আঘাত হেনেছে বৃষ্টিপাত ও বন্যা। কুমামোটো’র গভর্নর ইকুয়ো কাবাশিমা সাংবাদিকদের জানিয়েছেন, নার্সিং হোমে আক্রান্তদের মৃত অবস্থায় পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers