বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
আজ একইসঙ্গে দেখা মিলবে ‘ব্লাড মুন’ ও চন্দ্রগ্রহণ

আজ একইসঙ্গে দেখা মিলবে ‘ব্লাড মুন’ ও চন্দ্রগ্রহণ

সূর্য ও চন্দ্রগ্রহণ মিলিয়ে চলতি বছর এরইমধ্য তিনটি গ্রহণ হয়ে গেছে। এর মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ। বছরের চতুর্থ গ্রহণটি হবে আজ রোববার। এটিকে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ বলছেন বিশেষজ্ঞরা। এমনকি এই দিনটিতে সুপারমুনেরও দেখা মিলবে। এটাকে বিজ্ঞানীরা বলছেন ‘ব্লাড মুন’।
আংশিক চন্দ্রগ্রহণের ফলে তেমন কোনো প্রভাব দৃশ্যমান হবে না। কারণ, পৃথিবীর শেষের দিকের আংশিক ছায়া গিয়ে পড়বে চাঁদের উপর। খালি চোখে যা দেখা সম্ভব না। বাকি গ্রহণের মতো প্রকটও হবে না।আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উপচ্ছায়া গ্রহণ শুরু হবে ৫ জুলাই (বাংলাদেশ মান সময়) ৯টা ৪ মিনিট ৩০ সেকেন্ডে, সর্বোচ্চ গ্রহণ হবে ১০টা ৩০ মিনিটে এবং শেষ হবে ১১টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে।গ্রহণটির কেন্দ্রীয় গতিপথের বিবরণ দিয়ে আবহাওয়া অফিস আরো জানিয়েছে, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে উপচ্ছায়া গ্রহণ শুরু হবে, সর্বোচ্চ গ্রহণ হবে প্যারাগুয়ের আসুনশিওন শহরে এবং গ্রহণ শেষে হবে পেরুর লিমা শহরে। তবে বাংলাদেশ থেকে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে না। এদিকে উত্তর আ’মেরিকা এবং দক্ষিণ আ’মেরিকা থেকে সুপারমুনটি দেখা যাবে।চাঁদ এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলার সময় সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় আসে এবং সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান হয় তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপর। পৃথিবী থেকে দেখলে কিছু সময়ের জন্য আংশিক অদৃশ্য হয়ে যায় চাঁদ। এই ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers