বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
চার ইউরোপীয় দেশের ৪জি নেটওয়ার্কে ‘শুধুই’ চীনা যন্ত্রাংশ

চার ইউরোপীয় দেশের ৪জি নেটওয়ার্কে ‘শুধুই’ চীনা যন্ত্রাংশ

নিজস্ব ডেস্ক :  বেলজিয়ামসহ চারটি ইউরোপীয় দেশের ৪জি মোবাইল নেটওয়ার্কের সব যন্ত্রাংশই চীনা প্রতিষ্ঠানের বলে মঙ্গলবার এমনটাই জানিয়েছে ড্যানিশ টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যান্ড কনসাল্ট। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে, সারা বিশ্বই যাতে নতুন প্রজন্মের ৫জি মোবাইল নেটওয়ার্কে হুয়াওয়েকে নিষিদ্ধ করে। চীনা সরকারের পক্ষে হুয়াওয়ে গুপ্তচরবৃত্তি করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এমন দাবি বারবারই অস্বীকার করেছে হুয়াওয়ে। এদিকে স্ট্র্যান্ড বলছে, ৪জি মোবাইল রেডিও নেটওয়ার্কে শুধু চীনা যন্ত্রাংশ ব্যবহার করে বেলজিয়াম, মালটা, সাইপ্রাস এবং লিথুয়ানিয়া। এ ছাড়াও ৪জি নেটওয়ার্কের ক্ষেত্রে জার্মানিতে ৫৭ শতাংশ, স্পেন এবং ইতালিতে ৫০ শতাংশের বেশি, যুক্তরাজ্যে ৪০ শতাংশ এবং ফ্রান্সের ২৫ শতাংশ যন্ত্রাংশ আসে চীন থেকে খবর বার্তা সংস্থা রয়টার্সের। টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো যখন তাদের ভেন্ডর উল্লেখ করে তখন সাধারণত বাজারে প্রতিষ্ঠানের দখল কতোটা, সে ডেটা উন্মুক্ত করে না তারা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers