বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ইরানে স্বাস্থ্যকেন্দ্রে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৯

ইরানে স্বাস্থ্যকেন্দ্রে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৯

ইরানের রাজধানী তেহরানের একটি স্বাস্থ্যকেন্দ্রে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী বলে জানা গেছে। মঙ্গলবারের এই ঘটনায় সিনা আথার নামক ক্লিনিকটিতে ১৯জন নিহত ছাড়াও আহত হয়েছেন আরো অন্তত ছয় জন। জানা গেছে, বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী বলে কর্মকর্তারা জানিয়েছে। তেহরান দমকল বাহিনীর মুখপাত্র জালাল মালেকি ইরানের বার্তা সংস্থা ইসনাকে বলেন, হতাহতদের মধ্যে অনেকে ক্লিনিকে উপরের তলায় অপারেশন রুমে ছিলেন। দুর্ভাগ্যবশত তাপ এবং ঘন ধোঁয়ায় তারা প্রাণ হারিয়েছেন। গ্যাস লিকের কারণে তেহরানের ক্লিনিকটিতে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।
উপরের লেখাটি মূল খবরের একটি সারাংশ যা Ridmik News থেকে প্রদত্ত।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers