বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
আফগানিস্তানে গরুর হাটে ভয়াবহ বোমা হামলা: নিহত ২৩

আফগানিস্তানে গরুর হাটে ভয়াবহ বোমা হামলা: নিহত ২৩

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হিলমান্দে একটি গরুর হাটে ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ২৩ বেসামরিক লোক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ওই হামলার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেননি। খবর আরব নিউজের। তবে হামলার পর তালেবানরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করে দাবি করছে এ হামলা আসলে সরকারি বাহিনী করেছে। আফগান সরকার এ হামলায় উগ্রপন্থী সংগঠন তালেবানদের দায়ী করছে। কিন্তু তালেবানরা এ দাবি প্রত্যাখ্যান করে উল্টো এ জন্য সরকারি বাহিনীকেই দোষারোপ করছে। সম্প্রতি আফগানিস্তানে হঠাৎ করেই বেড়ে গেছে রক্তক্ষয়ী হামলার ঘটনা। এ জন্য আফগান সরকার এবং দেশটিতে অবস্থান করা মার্কিন মিত্রবাহিনী তালেবানদেরই দায়ী করে আসছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers