সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
রেমিট্যান্স ১৮ বিলিয়ন ডলার ছাড়াল

রেমিট্যান্স ১৮ বিলিয়ন ডলার ছাড়াল

নিজস্ব ডেস্ক :  করোনাভাইরাস মহামারির কারণে উদ্ভূত সংকটের মধ্যে জুনে প্রবাসী আয় বেড়েই চলছে। মাসের দু’দিন বাকি থাকতে ২৮ জুন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে ১৬৪ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের বছরের পুরো জুন মাসে যেখানে রেমিট্যান্স এসেছিল ১৩৭ কোটি ডলার। এ অবস্থায় প্রথমবারের মতো এক অর্থবছরে রেমিট্যান্স ১৮ বিলিয়ন তথা ১৮০০ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে সোমবার ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এর আগে রেমিট্যান্স এক অর্থবছরে সর্বোচ্চ ১৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রমের রেকর্ড ছিল। সেটা গত অর্থবছরে। ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসীরা মোট এক হাজার ৬৪২ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন। রেমিট্যান্স কমতে থাকায় চলতি অর্থবছরের শুরু থেকে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। আগামী অর্থবছরও প্রণোদনা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers