সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
টিকটক, ইউসি ব্রাউজারসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

টিকটক, ইউসি ব্রাউজারসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করলো ভারত

নিজস্ব ডেস্ক  : চীনা অ্যাপ নির্মাতা বাইটড্যান্সের জনপ্রিয় অ্যাপ টিকটক, আলিবাবার তৈরি ইউসি ব্রাউজার ও চীনের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠান টেনসেন্ট এর জনপ্রিয় বার্তা আদান–প্রদানের অ্যাপ উইচ্যাট এবং শেয়ারইট ছাড়াও ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। যার বেশিরভাগই চীনা।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার ভারত সরকারের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এসব অ্যাপের ওপর নিষেধাজ্ঞার কথা জানানো হয়। সরকারি ওই বিবৃতিতে এর নেপথ্য কারণ হিসেবে নিরাপত্তা শঙ্কা ও ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণলায়ের ওই বিবৃতিতে বলা হচ্ছে, এই অ্যাপ্লিকেশনগুলো ‘ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রের সুরক্ষা এবং জনশৃঙ্খলার জন্য মারাত্মক ক্ষতিকর।’ তাই এসব অ্যাপ দেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।জুনের মাঝামাঝি বিতর্কিত লাদাখ সীমান্তে চীনা সেনাদের হামলায় ভারতের অন্তত ২০ জওয়ান নিহত পর দেশ দুটির মধ্যে উত্তেজনা শুরু হয়। দুই দেশের মধ্যকার সংঘর্ষের পর চীনা পণ্য বর্জনের ডাক ‍ওঠে। দেশটির সরকারের পেছনে যে এমন দাবি ওঠাই মুখ্য কারণ তার বেশ স্পষ্ট।চীনা অ্যাপ নির্মাতা বাইটড্যান্সের জনপ্রিয় অ্যাপ টিকটক। বিভিন্ন গান, বিখ্যাত সিনেমার সংলাপসহ নানা রকম মজাদার অডিওর সঙ্গে ঠোঁট মিলিয়ে ছোট ভিডিও তৈরি করে আপলোড করা যায় টিকটক অ্যাপে। ২০১৭ সালে অ্যাপটির যাত্রা শুরু হয়। বিশ্বজুড়ে এই অ্যাপটির জনপ্রিয়তা এখন তুঙ্গে।এছাড়া বিশ্বের ব্রাউজার ব্যবহার তালিকায় শীর্ষে রয়েছে গুগল ক্রোম। বাজারে ক্রোমের অংশীদারিত্ব ৩৭ দশমিক ৪৬ শতাংশ। ১৭ দশমিক ৯১ শতাংশ অংশীদারিত্ব নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাপলের সাফারি। এরপরেই আছে ইউসি (১৬ দশমিক ৯১ শতাংশ) এবং অ্যান্ড্রয়েড ব্রাউজার (১১ দশমিক ৭৫ শতাংশ)।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers