শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
করোনায় মারা গেলেন ওসমানী মেডিকেল হাসপাতালের চিকিৎসক

করোনায় মারা গেলেন ওসমানী মেডিকেল হাসপাতালের চিকিৎসক

নিজস্ব কলাম :  করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। যতই দিন যাচ্ছে এর তালিকা ততই বৃদ্ধি পাচ্ছে। এ ভাইরাসটিতে একের পর মারা যাচ্ছেন চিকিৎসকরা। এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালের মানসিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোপাল শংকর দে।শনিবার রাত সাড়ে ৮টায় সিলেট মাউন্ট এডোরার আখালিয়া শাখায় মারা যান তিনি। সেখানে করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন ছিলেন এ মনোরোগ বিশেষজ্ঞ।অধ্যাপক গোপাল শংকর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের কার্যকরী কমিটির সদস্য ও প্রাক্তন সহ-সভাপতি।তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ তারিকুল আলম। তিনি বলেন, ‘তিনি (গোপাল শংকর) বেশ কিছু দিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন। শনিবার আমাদের সবাইকে শোকে মুহ্যমান করে মহাজাগতিক পথে যাত্রা করলেন। বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’অধ্যাপক ডা. গোপাল শংকর একই মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিওমেকের ১১তম ব্যাচের শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers