সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
করোনায় আক্রান্ত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ১২ চিকিৎসক

করোনায় আক্রান্ত শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ১২ চিকিৎসক

নিজস্ব ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১২ জন চিকিৎসক। আজ শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, করোনা আক্রান্ত ১২ জন চিকিৎসকের মধ্যে আমাদের অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আতিকুল ইসলাম সুস্থ হয়েছেন টানা ২১ দিন আইসিইউতে লড়ে। উনি এখন ভালো আছেন। এ ছাড়া করোনা আক্রান্ত বাকি ১১ চিকিৎসক আইসোলেশনে আছেন। আরো ৯ জন চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিয়েছে। তারা হোম কোয়ারেন্টিনে আছেন।তিনি আরো বলেন, চিকিৎসক ছাড়াও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নার্স, টেকনোলজিস্ট, সরকারি স্টাফসহ দৈনিক মজুরিতে যারা কাজ করেন তারা অনেকেই আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers