সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
সিলেটে ই-পাসপোর্ট এর যাত্রা শুরু

সিলেটে ই-পাসপোর্ট এর যাত্রা শুরু

দর্পণ ডেক্স : সোমবার (১৫ জুন ) সিলেট বিভাগীয় পাসর্পোট ও ভিসা অফিসে ই- পাসপোর্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদএনএসডব্লিউসি, এএফডব্লিউসি,পিএসসি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ই-পাসপোর্ট এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান এনডিসি, পিএসি, টিই।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ই-পাসপোর্ট প্রকল্পের উপ-পরিচালক এ কে এম মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমানে এমআরপি বা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের মতো ই-পাসপোর্টের বইও একই রকমের থাকবে।তবে যন্ত্রে পাসপোর্টের বইয়ে প্রথমে যে তথ্য সংবলিত দুইটি পাতা থাকে, ই-পাসপোর্টে তা থাকবে না। সেখানে বরং পালিমানের তৈরি একটি কার্ড ও অ্যান্টেনা থাকবে। সেই কার্ডের ভেতরে চিপ থাকবে, যেখানে পাসপোর্ট বাহকের সব তথ্য সংরক্ষিত থাকবে।
এছাড়া ডাটাবেজে থাকবে পাসপোর্টধারীর তিন ধরণের ছবি, ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ। ফলে যেকোনো দেশের কর্তৃপক্ষ সহজেই ভ্রমণকারীর সম্পর্কে সব তথ্য জানতে পারবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট পাসর্পোট অফিসের উপ পরিচালক মোহাম্মদ নূরুল হুদা, সুনামগঞ্জ পাসর্পোট অফিসের সহকারী পরিচালক অর্জুন কুমার ঘোষ, হবিগঞ্জ পাসর্পোট অফিসের সহকারী পরিচালক মধুসূধন সরকার প্রমুুখ।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers