শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
বিয়ানীবাজারের প্রবীণ শিক্ষক সফর আলীর মৃত্যু, সাবেক শিক্ষামন্ত্রীর শোক

বিয়ানীবাজারের প্রবীণ শিক্ষক সফর আলীর মৃত্যু, সাবেক শিক্ষামন্ত্রীর শোক

দর্পণ ডেক্স : মানুষ গড়ার কারিগর বিয়ানীবাজারের প্রবীণ শিক্ষক সফর আলী মাস্টার আর নেই।তিনি পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ছিলেন।

সফর আলীর বাড়ি উপজেলার জলঢুপ আষ্টসাঙ্গন গ্রামে।গত রাত সাড়ে ১২ ঘটিকার সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানান জটিল রোগে ভুগছিলেন তিনি।তার জানাজার নামাজ আজ বাদ যোহর আষ্টসাঙ্গন মসজিদে অনুষ্টিত হবে।

এদিকে মরহুম সফর আলী মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী জননেতা জনাব নুরুল ইসলাম নাহিদ এম পি। তিনি শোক প্রকাশ করে বলেন, জনাব সফর আলী সাহেব ছিলেন একজন নিবেদিতপ্রান শিক্ষক। জীবনের প্রতিটি সময় এ পেশায় কাটিয়েছেন এবং শিক্ষার গুণগত মান ও ছাত্রদের ভবিষ্যৎ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর মৃত্যুতে দেশে বিদেশে অবস্থানরত অসংখ্য ছাত্ররা হারিয়েছে তাদের প্রিয় একজন শিক্ষককে আর জাতি হারালো এক আদর্শ মানুষকে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers