শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
২৬৯ রোহিঙ্গা ফেরতের মালয়েশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান বাংলাদেশের

২৬৯ রোহিঙ্গা ফেরতের মালয়েশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান বাংলাদেশের

দর্পণ ডেস্কঃ মালয়েশিয়ায় প্রবেশের সময় ২৬৯ জন রোহিঙ্গা বোঝাই একটি নৌকা আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। আটক রোহিঙ্গাদের সেদেশে জায়গা দিতে নারাজ মালয়েশিয়ার সরকার। তারা রোহিঙ্গাদের বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গত রাতে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) টেলিফোনে বলেন ‘বাংলাদেশ তাদের (রোহিঙ্গাদের) নেবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাধ্য নয়, সে অবস্থাও নেই।’

কোনো রোহিঙ্গা যদি মালয়েশিয়ার ভূখণ্ডে যায় এবং আটক হয় তাহলে বাংলাদেশের কিছু করার নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, বরং তারা কয়েক শতাব্দী ধরে মিয়ানমারে বসবাস করছে।’

এর আগে ওই রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে না পাঠিয়ে বাংলাদেশে পাঠাতে চান মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মঙ্গলবার তিনি জানিয়েছেন, বাংলাদেশকে এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বলা হবে।

ইসমাইল সাবরি ইয়াকুব মঙ্গলবার সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের জানা উচিত, তারা এখানে (মালয়েশিয়া) আসলেও থাকতে পারবে না।’ তিনি জানান, যদি জানা যায় আটক হওয়া অভিবাসীরা বাংলাদেশের কক্সবাজারের আশ্রয় শিবির থেকে পালিয়ে থাকে তাহলে তাদের ফিরিয়ে নিতে ঢাকাকে অনুরোধ জানাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত সোমবার মালয়েশিয়ার লঙ্কাউই দ্বীপের একটি নৌকা থেকে ২৬৯ জন রোহিঙ্গাকে আটক করা হয়। সেই সঙ্গে এক নারীর মৃতদেহও উদ্ধার করা হয়। ইসমাইল সাবরি বলেন, আটক করা এসব রোহিঙ্গাদের ভাসান চরে পাঠাতে বাংলাদেশকে অনুরোধ করবে মালয়েশিয়া। এছাড়া রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে আশ্রয় দিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরকে বলা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers