সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
কামরানের অবস্থা আশনঙ্কাজনক,হেলিকপ্টারে ঢাকা প্রেরণ

কামরানের অবস্থা আশনঙ্কাজনক,হেলিকপ্টারে ঢাকা প্রেরণ

 

দর্পণ ডেক্স : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেফার্ড করা হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে সিএমএইচে রেফার্ড করা হয়।

বদর উদ্দিন আহমদ কামরানকে হেলিকপ্টারযোগে সিএমএইচে পাঠানো হয়েছেন বলে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র যুগান্তরকে জানিয়েছেন।
কামরানের বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু যুগান্তরকে জানান, রোববার সন্ধ্যা ৬টায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবস্থাপনায় হেলিকপ্টারযোগে বাবাকে (কামরানকে) সিএমএইচ-এ নিয়ে যাচ্ছি। আমার বাবার দ্রুত সুস্থতার জন্য সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া চাই।
এর আগে শুক্রবার রাতে তার করোনা রিপোর্ট পজিটিভ আসলে শনিবার সকালে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন।
শামসুদ্দিন হাসপাতালের অধীক্ষক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, করোনার উপসর্গ ছাড়াও বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে।

সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছিল। তবে তার পরিবারের সদস্যদের ইচ্ছা তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর। তাই পরিবারের ইচ্ছাকে গুরুত্ব দিয়ে আমরা তাকে সিএমএইচে রেফার্ড করেছি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers