শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
করোনা আতংকে সিলেট নগর ভবন

করোনা আতংকে সিলেট নগর ভবন

এসডি ডেক্স : সিলেট সিটি কর্পোরেশনে আঘাত হেনেছে বৈশ্বিক মহামারী করোনা।মেয়র আরিফুল হক চৌধুরীর ব‍্যক্তিগত সহকারী সহ বেশ কয়েক জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে নগর ভবনে নেমে এসেছে অজানা এক আতঙ্ক।সেই সাথে বিরাজ করছে এক ধরনের অচালবস্থা।

নগর ভবন সূত্রে জানা যায়, ইতোমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব‍্যক্তিগত সহকারী সহ বেশ কয়েকজন কর্মকর্তা আইসোলেশনে আছেন । মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মীনি শামা হক চৌধুরী করোনায় আক্রান্ত হওয়ার পর মেয়র নিজে ও চলে গেছেন হোম কোয়ারেন্টাইনে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী ও প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মনসুফ আহমদ আছেন কোয়ারেন্টাইনে।সচিব রয়েছেন আমেরিকায়।

গোটা নগর ভবনে নেমে এসেছে এক ধরনের অজানা আতঙ্ক। বিরাজ করছে অচালবস্থা।আতঙ্কে ভুগছেন কর্মকর্তা কর্মচারীরা।সেবা গ্রহীতাদের চাপ অনেকটা কম থাকলেও নিয়ম অনুযায়ী সবাইকে নিয়মিত অফিস করতে হচ্ছে।

সরেজমিনে নগর ভবন ঘুরে দেখা যায়, যে ভবনে মানুষের পদচারনায় ছিল মুখরিত সেই নগর ভবনে আজ নেমে এসেছে শুনশান নিরবতা। নগর ভবনে কর্মকর্তারা জানান, সেবাদানকরী প্রতিষ্টানেই যখন করোনা আঘাত হেনেছে সেখানে তো জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
নগর ভবনের নিরাপত্তা রক্ষী, এম এল এস এস, ঝাড়ুদাররাও রয়েছেন বিষণ আতঙ্কে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers