সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
মিথিলার জুটি কলকাতার বিক্রম

মিথিলার জুটি কলকাতার বিক্রম

কোভিড-১৯ মহামারীর মাঝেও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। মিথিলার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার বিক্রম।

বাংলাদেশ ও ভারতের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রের নাম ‘দূরে থাকা কাছের মানুষ’। পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। চলচ্চিত্রটি ইউটিউবে ছাড়া হয়েছে।

এ সম্পর্ক এক যৌথ ভিডিও বার্তায় মিথিলা ও বিক্রম বলেন, লকডাউন, কোয়োরেন্টাইন, আইসোলেশন— এই শব্দগুলো আমাদের জীবনের রোজকারের অংশ হয়ে গিয়েছে। সভ্যতা মানুষের মধ্যে সৃষ্টি করেছিল বিভেদ, আমাদেরকে বিচ্ছিন্ন করেছে করোনা। কিন্তু কোথায় গিয়ে যেন এই বিচ্ছিন্নতায় আমাদের সকলকে আবার এক করে দিয়েছে। আমরা সবাই মিলে লড়াই করছি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য।

তারা আরও বলেন, আমরা প্রত্যেকে যে যার অবস্থান থেকে একটাই প্রার্থনা করে চলেছি— যেন এই পৃথিবী নতুন রূপে মানুষকে স্বাগত জানায়, যেন আর কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। এই সময়টাকে ধরে রাখতে, যে যার বাড়িতে থেকে নিয়ম মেনে মোবাইল ফোনে নির্মাণ করেছি ছোট ফিল্ম ‘দূরে থাকা কাছের মানুষ।’

কিছুদিন আগে ‘অন্যজন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন মিথিলা। এর গল্প লিখেছেন মিথিলার ভগ্নিপতি, অভিনেতা ইরেশ যাকের। এতে মিথিলার সঙ্গে অভিনয় করেছে তার মেয়ে আয়রা। এটি বেশ প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers