সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
“আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চন” ফকিরহাটে আ,লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর পথসভা

“আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চন” ফকিরহাটে আ,লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীর পথসভা

পি কে অলোক, নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের ফকিরহাটে আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত লখপুর ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এমডি সেলিম রেজার নিবার্চনী পথ সভা বুধবার রাত ৮টায় ২নং খাজুরা ওয়ার্ডের মোতালেব মেম্বরের বাড়ির সামনে অনুষ্ঠিত হয়েছে। আ,লীগ নেতা মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।তিনি তাঁর বক্তৃতায় বলেন, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের মুল বাঁধা হচ্ছে দুর্নীতি। আরা সেই দুর্নীতি প্রতিরোধে কাজ করতে না পারলে সামাজের উন্নয়ন তথা সুশাসন প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়। তিনি বলেন, সমাজ দেশ বা রাষ্ট্রের উন্নয়নে মুল বাঁধা হচ্ছে মাদক ও বাল্য বিবাহ। সমাজ দেশ বা রাষ্ট্রের উন্নয়ন করতে হলে আমাদের-কে মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বেতাগা ইউনিয়ন পরিষদ আন্তজার্তিক ভাবে পরিচিতি অর্জন করেছে, এটা কিন্তু ১দিনে করা সম্ভব হয়নী। সকল জনগনের অংশ গ্রহনে আমরা কাজ করেছি বলেই এটা করা সম্ভব হয়েছে। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনে দলীয় প্রার্থীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান।বিশেষ অতিথি ছিলেন লখপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শরিফ উদ্দিন মিঠু। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাহিদ ইকবাল এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, চেয়ারম্যান প্রার্থী এমডি সেলিম রেজা, উপজেলা আ,লীগের সহ-সভাপতি আবু হুরাইরা বিশ্বাস, যুগ্ন-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি পুলিন বিহারী ঘোষ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত কুমার দাশ, ইউনিয়ন আ,লীগের যুগ্ন-সাধারন সম্পাদক শেখ আলমগীর হোসেন ও ওয়ার্ড আ,লীগের সভাপতি মোঃ মোশারেফ হোসেন প্রমু।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers