রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
বাগেরহাট অফিস
বাগেরহাটে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন পেশাজীবী সংগঠনের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু্ষ্পমাল্য অর্পন করা হয়।জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০১তম শুভ জন্মদিন উদযাপন করেছে বাগেরহাট ব্যবসায়ী সংগঠনের উদ্যেগ্যে গতকাল বিকেলে শহরের কাপুড়ী পট্রীতে জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক ভট্রার্জেও সভাতিত্বে বাবু রতন নন্দীর সঞ্চালনায় দিনের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায়
প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব,বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম।অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন,শেশ শামীম হাসান,সঞ্জয় দাস,গোলাম মোস্তফা,অশোক বাবু,মো: নজরুল ইসলাম,বাবু অমল সাহা প্রমুখ।এদিকে বাগেরহাট পৌর সভা ২নং ওয়ার্ড আওয়ামীলীগ ওসকল সহযোগী সংগঠন।গতকাল সন্ধ্যায় আব্দুস সাত্তার হাওলাদার ও মো: আলমগীর হোসেনের উদ্যেগে হরিন খানা লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু। এ সময় বাগেরহাট ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুস সালাম,সাধারন সম্পাদক শেখ মাইনুল ইসলামসহ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। অপরদিকে বঙ্গ বন্ধুর শততম জম্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার মো: রেজাউল মল্লিক,সিবি এ নেতা মো: শাহিন মোল্লার নেতৃত্বে অন্যন্যে কর্মকর্তা ,কর্মচারীদের নিয়ে সকাল ৭পায় শহীদ মিনারের পাশে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে এবং জেলা পরিষদ এর অডিটরিয়ামে জেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভাসহ সকল কর্মকান্ডে অংশ গ্রহন করেন। বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply