রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
একচেটিয়া বাণিজ্য : ১০০ কোটি ডলার জরিমানা গুনতে যাচ্ছে আলিবাবা

একচেটিয়া বাণিজ্য : ১০০ কোটি ডলার জরিমানা গুনতে যাচ্ছে আলিবাবা

আন্তর্জাতিক ডেস্ক
বাজারে একচেটিয়া আধিপত্যের শাস্তি হিসেবে ১০০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে হতে পারে চীনা ধনকুবের জ্যাক মা’র বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে। সম্প্রতি চীনা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে শেষ কয়েক মাসে আলিবাবার নিয়ন্ত্রণে থাকা ছোট সংস্থা অ্যান্ট গ্রুপের লাগাম টেনে ধরে শি চিনপিং সরকার। বড় ধরনের বেশকিছু সমস্যা রয়েছে জানিয়ে শেয়ারবাজারে ইতিহাস গড়তে যাওয়া অ্যান্ট গ্রুপের যাত্রা স্থগিত করে দেয় চীনা কর্তৃপক্ষ। এ সময় আড়ালে চলে যান জ্যাক মা। এরপর জটিল হয়ে ওঠে পরিস্থিতি।আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার চীনা সংস্থাটিকে বিপুল পরিমাণ জরিমানা করা হতে পারে। যদিও এই জরিমানা নিয়ে চীনা প্রশাসন কোনো প্রতিক্রিয়া জানায়নি।২০১৫ সালে মোবাইল চিপ নির্মাতা কোয়ালকমের বিরুদ্ধেও এমন এক অভিযোগ এনেছিল চীন সরকার। সেক্ষেত্রে জরিমানার পরিমাণ ছিল ৯৭ কোটি ডলারের বেশি। তবে আলিবাবার জরিমানা সেই রেকর্ডকেও ভেঙে দিতে বসেছে।জ্যাক মা আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বাণিজ্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষে জরিমানার পাশাপাশি একাধিক বিধিনিষেধ চাপানো হতে পারে। এছাড়া আলিবাবার বেশকিছু সম্পদের ওপর থেকে তার মালিকানার অধিকার তুলে নেয়া হতে পারে জানা গেছে।অ্যান্ট গ্রুপের আসল সমস্যা শুরু হয় গত ডিসেম্বরে। চীনা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আলিবাবার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের একটি তদন্ত শুরু করতে চলেছে শি চিনপিং সরকার। তার আগে হঠাৎ চীনের বাণিজ্য নিয়ন্ত্রণ নীতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন সংস্থাটির জ্যাক মা। অনেকের মতে, সেই কারণেই প্রশাসনের রোষের মুখে পড়েছে আলিবাবা।

এমএসএইচ/এমকেএইচ

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers