সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে টাকার বিনিময়ে ধর্ষন মামলার শালিশ করলেন লখপুর ইউপি সদস্য আলী আহম্মেদ

ফকিরহাটে টাকার বিনিময়ে ধর্ষন মামলার শালিশ করলেন লখপুর ইউপি সদস্য আলী আহম্মেদ

লখপুর প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে লখপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য লী আহম্মেদ শেখ অর্থের লোভে একই ইউনিয়ন এর ছোট খাজুরা গ্রামের আলী মুদ্দিন শেখ এর নাবালক ছেলে হিল্লাল শেখ(১৭)কে প্রতিবেশী আলাউদ্দীন শেখ এর কন্যা এক সন্তানের জননী খাদিজা(৩০)এর সাথে গ্রম্য শালিশির মাধ্যমে জোর করে বিবাহ দেন।স্থানীয়রা জানান খাদিজা বেগমের ইতি পূর্বে ও ২ টি বিবাহ ছিল এবং সর্বশেষ গত ২০ দিন পূর্বে সে একটা বাচ্চা প্রসব করেন যার পিতৃ পরিচয় জানা জায়নি। এমতাবস্থায় এই চরিতত্রহীনা মহিলা এখন নিজের অপরাধ ঢাকার জন্য প্রতিবেশী নাবালক কিশোর হিল্লাল শেখ কে ফাঁসানোর জন্য গত তিন দিন পৃর্বে ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় মেম্বার আহম্মেদ আলী শেখ টাকার বিনিময়ে থানায় মামলা থাকা সত্ত্বেও ক্ষমতার বলে গ্রাম শালিশির মাধ্যমে তার নিজ বাড়িতে নাবালক ছেলের সাথে উক্ত মহিলার বিবাহ দেন।শুধু বিবাহ দিয়েই তিনি ক্ষান্ত হয়নাই অাজ ৩০ শে অগাষ্ট এই নাবালক ছেলেটিকে পরিকল্পিত ভাবে থানাতে নিয়ে যান সেখানে মামলার তদন্ত কারী কমকর্তা এস আই রফিক তাকে আটক করে।এ ব্যাপারে ভুক্তভোগী হিল্লাল শেখ বলেন আমি কোন ধরনের ধর্ষনের সাথে জড়িত না গ্রামের মেম্বার টাকা খেয়ে আমাকে ফাঁসিয়েছে।ইউপি মেম্বার আলী আহম্মেদ এর কাছে ধর্ষনের শালিশ কিভাবে করলেন জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন আমি একটা সুষ্ঠু সমাধান করে দিছি।আমি মেম্বার আমার হাতে এ ক্ষমতা আছে।মামলার তদন্ত কারী কমকর্তা এস আই রফিকুল ইসলাম বলেন ফকিরহাট মডেল থানায় একটি ধর্ষন মামলা হয়েছে আমরা আসামীকে আটক করেছি।আর ইউপি মেম্বার কিভাবে ধর্ষনের শালিশ করলো তা আমার বোধগম্য নয়।লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল হোসেন বলেন যদি থানায় ধর্ষন মামলা হয় তাহলে কোন ইউপি সদস্য এর শালিশ করার একতিয়ার রাখে না। যেহেতু ইউপি সদস্য আলী আহম্মেদ এধরনের শালিশ করার কোন এখতিয়ার নাই।সেহেতু বিষয়টি প্রশাসনের নজরে এনে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers