রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“বাংলাদেশি কমিউনিটি এর উদ্যোগে” থাইল্যান্ডের পাতায়ায় যথাযথ মর্যাদায় আন্র্Íজাতিক মাতৃভাষা দিবস পালিত

“বাংলাদেশি কমিউনিটি এর উদ্যোগে” থাইল্যান্ডের পাতায়ায় যথাযথ মর্যাদায় আন্র্Íজাতিক মাতৃভাষা দিবস পালিত

আনিছুর রহমান, নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডের পাতায়ায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন করেছেন থাইল্যান্ড পাতায়ার বাংলাদেশিদের রেজিস্ট্রি সংগঠন থাই-বাংলাদেশি কমিউনিটি পাতায়া। রবিবার শহীদ মিনারে পুস্প অর্পনের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। পরে পাতায়া ইউনিক রিজেন্সি হোটেলের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুভ সুচনা হয়। এসময় জাতীয় সংগীত পরিবেশন, ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ড পাতায়ার ডেপুটি মেয়র রনাকিথ একাসিং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ড চনবুরি প্রভিনসিয়াল এ্যাডমিনিস্ট্রাটিভ ওরগানাইজেসান কাউন্সিলের ভাইস চেয়ারম্যান নাখন পোন লুকিন ও লিয়া দীপ্ত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর লিটন শিকদার। কমিউনিটির সভাপতি আলিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থাই-বাংলাদেশি কমিউনিটি পাতায়া এর প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম সহ পাতায়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা।সভায় বক্তারা বলেন ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দূর্বার আন্দোলনে সালাম, জব্বার,শফিক, বরকত সহ নাম না জানা অনেক ভাষা শহীদের রক্তের বিনিময়ে বাঙ্গালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আত্ব-রাজনৈতিক প্রেরণা। বাঙ্গালি একমাত্র জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছেন। মায়ের ভাষার জন্য যে অকুতোভয় বীরসন্তানরা জীবন উৎস্বর্গ করেছেন সেই মৃত্যুঞ্জয়ী বীর সন্তানদের গভীর বেদনা ও শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুনরায় জাতীয় সংগীত পরিবেশন ও নৈশভোজনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। খবর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers