শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
“অধিকাংশ স্থানে পিচ-কার্পেটিং উঠে যাওয়ায়” ফকিরহাটে অর্ধশতাধিক গ্রাম্যপাকা সড়ক চলাচলের সম্পূর্ণ অযোগ্য

“অধিকাংশ স্থানে পিচ-কার্পেটিং উঠে যাওয়ায়” ফকিরহাটে অর্ধশতাধিক গ্রাম্যপাকা সড়ক চলাচলের সম্পূর্ণ অযোগ্য

পি কে অলোক,(নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাটে অর্ধশতাধিক গ্রাম্যপাকা সড়কের পিচ বা কার্পেটিং উঠে তা এখন চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সড়ক গুলির অধিকাংশ স্থানে পিচ কার্পেটিং বা বড়বড় গর্তের সৃষ্ঠি হওয়ায় তা দিয়ে পায়ে হেটে চলাচল করা অসম্ভাব হয়ে পড়েছে। অতিদ্রুত এই সমস্ত গ্রাম্য ভাঙ্গাচুরা সড়ক গুলি সংস্কার করার জন্য স্থানীয় জনগন এলজিইডির উর্দ্ধতন কর্মকতার্দের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের গাবখালী বাজার হতে লালচন্দ্রপুর ভায়া পালেরহাট ২কিলোমিটার সড়ক, গাবখালী বাজার ভায়া বাহিরদিয়া ৩ কিলোমিটার সড়ক, বাহিরদিয়া ইউনিয়ন পরিষদ ভায়া মানসা বাজার সড়কের কিছু অংশ, মানসা পালপাড়া হতে ব্রীজের কিছু অংশ, নলধা-মৌভোগ ইউনিয়নের দোহাজারী সড়ক, মৌভোগ ব্রীজ হতে প্রাইমারী স্কুল পর্যন্ত সড়কের কিছু অংশ, পিলজংগ ইউনিয়নের বৈলতলী সুইচ গেট হতে বৈলতলী পূর্বপাড়া পর্যন্ত ১ কিলোমিটার, কাটাখালী কলেজ রোড ভায়া জমিদারবাড়ী সড়কের কিছু অংশ, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সামনে হতে হীড বাংলাদেশ ভায়া শিক্ষক খলিলুর রহমান এর বাড়ী পর্যন্ত, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সামনে হতে কাঠালতলা ২কিলোমিটার সড়ক, পিলজংগ বলাই ঘোষের দোকান হতে পিলজংগ কংগ্রেস মোড় সড়ক ও লখপুর ইউনিয়নের জলছত্র বটতলা ভায়া লখপুর বাজার সড়কের কিছু অংশ সহ বেশ কিছু সংখ্যাক পাকা সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই সমস্ত গ্রাম্য সড়কের কোন কোন স্থানে পিচ বা কার্পেটিং উঠে বা বড়বড় গর্তের সৃষ্ঠি হয়ে এমন অবস্থার সৃষ্ঠি হয়েছে, যে অটো ভ্যান মটর সাইকেল নছিমুন করিমুন টেম্পু এমনকি ইজিবাইকেও চলাচল করা তো দুরের কথা পায়ে হেটেও চলাচল করা অসম্ভাব। এই সমস্ত গ্রাম্য সড়ক গুলি সংস্কার করার জন্য স্থানীয় জনগন এলজিইডির উর্দ্ধতন কর্মকতার্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers