রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
এ শূন্যতা পূরণ হবে না

এ শূন্যতা পূরণ হবে না

চুলকাঠি ডেস্ক

সেই দৈনিক নওয়াপাড়া অফিস, সেই অঙ্কুর ভবন, চারিদিকে মানুষের জটলা, একে একে যশোর, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহসহ বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছেন সহযোদ্ধা ভাই ও ভালোবাসার বন্ধুরা।

দেখতে দেখতে চারিদিকে লোকে লোকারন্য। সবার চোখে বেদনার অশ্রু। বুকে পাথর জমে আছে যেন। প্রকৃতিও গুমোট ধরে আছে। শব্দহীন এক ভয়ার্ত চিৎকার।

এ চিৎকার হারানোর, এ চিৎকার শূন্যতার। উৎসুখ অগণিত চোখ খুঁজে ফিরছে কেবল একটি মুখ। সেই প্রিয় হাসি, সেই কঠোর ব্যক্তিত্বের মাঝে লুকানো ভালোবাসার আলো ঝলমল স্হেহময় উচ্ছ্বাস। দেখতে দেখতে সময় গড়িয়ে গেলো। নিথর এ্যাম্বুলেন্স।

এম্বুলেন্স থেকে বের হলো সম্পূর্ণ অচেনা মুখ যেন। সবার মুখে আফসোস, চোখে হতাশা। “ কোথায় সেই গৌরব দীপ্ত গম্ভীরতার মাঝে ঝলমল হাসি। সেই প্রেমময় মুখ। শূন্য কেবলই শূন্যতা। খা খা করছে চারপাশ।

অফিসে সম্পাদকের চেয়ারটার দিকে চাইলে বুকের ভিতর কি যেন মোচরড় দিয়ে উঠছে। গলা ধরে আসছে। আনন্দ উচ্ছ্বল দৈনিক নওয়াপাড়া অফিসে গতকাল কারও মুখে রা নেই। যেন এক নিস্তবদ্ধতা পেয়ে বসেছে সকলকে।

হাসি নেই, উচ্ছ্বাস নেই, খুনসুটি নেই, শাসন, বারন নেই। কেবল চারিদিকে ছড়িয়ে আছে ভাই হারানোর বেদনা। শূণ্য মরুর নিরবতা। যে শুণ্যতা আর কোনদিন পূরণ হবেনা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers