সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
ফকিরহাটে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ফকিরহাটে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

পি কে  অলোক, (নিজস্ব প্রতিবেদক)
বাগেরহাটের ফকিরহাটে স্বাধীনতার ৫০বছর পূর্তিতে সাবেক নির্বাচন কমিশনার সৈদয় গোলাম মাহবুব আলী স্মৃতি ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ রবিবার দুপুর ১টায় আট্টাকা কে, আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ: রাজ্জাক, জেলা ক্রীড়া অফিসার মো: মিজানুর রহমান, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) নুরে আলম, বিশিষ্ট ক্রীড়াবিদ মোস্তাহিদুর রহমান মুক্ত। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। খেলায় বিজয়ী হয়েছেন একটিভ ফ্রেন্ডস ফকিরহাট। রানার্স আপ হয়েছে আট্টাকা স্পোটিং ক্লাব। ম্যান অব দা ম্যাচ হয়েছে বিজয়ী দলের রানা ও ম্যান সিরিজ হয়েছে রানার্স আপ দলের ইমতিয়াজ। বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলামের পক্ষ থেকে তাদেরকে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers