শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক
রামপালে বিকল্প রাস্তা নির্মানের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রামপালে বিকল্প রাস্তা নির্মানের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাগেরহাট অফিস
বাগেরহাটের রামপালে রেল সেতু নির্মানের ফলে ট্যাংরামারী গ্রামবাসীর যাতায়েতের রাস্তা বন্ধ হওয়ায় বিকল্প রাস্তা নির্মানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)দুপুরে নির্মানাধীন খুলনা-মোংলা রেল লাইনের তেতুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় রামপাল উপজেলার ট্যাংরামারী গ্রামবাসী এই মানববন্ধন করেন।মানববন্ধনে বক্তব্য দেন, আলমগীর শেখ, মোঃ সৈয়দ আলী, আব্দুল মান্নান, মুকুল কান্তি মন্ডল, হামিদ শেখ, তানজিরা বেগম, মোঃ তাইজুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন,দেড়শতাধিক পরিবারের ট্যাংরামারী গ্রামে প্রায় দুই সহস্রাধিক মানুষের বসবাস।এই গ্রামে একটি মসজিদ,জয়নগর-পিপুলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়নগর-পিপুলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।উপজেলা সদর,হাট-বাজারসহ বিভিন্ন স্থানে যোগাযোগের জন্য গ্রামবাসীর এক মাত্র রাস্তা তেতুলবুনিয়া ব্রিজ থেকে ট্যাংরামারী রাস্তা।দেড় কিলোমিটার এই রাস্তার পাশ দিয়ে যাওয়া তেতুলিয়া খালেরেল সেতু নির্মান হওয়ায় গ্রামবাসীর চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।যার ফলে আমাদের বাচ্চাদের স্কুলে যেতে পারবে না। আমরা বাজারঘাট করতে পারবন। এলাকার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে।এই অবস্থায় গ্রামবাসী চরম ভোগান্তিতে রয়েছে।গ্রামবাসীর চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি না হলে এই এলাকা মানুষের বসবাস করার অযোগ্য হয়ে যাবে।তাই এলাকাবাসীর জন্য বিকল্প রাস্তা নির্মানের দাবি জানান তারা।খুলণা-মোংলা নির্মানাধীন রেলওয়ে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন,তেতুলিয়া খালের উপর রেল সেতু নির্মানের ফলে ট্যাংরামারি গ্রামবাসীর রাস্তা বন্ধ হয়েছে এমন দাবি করেছে এলাকাবাসী।ওই স্থানে বিকল্প রাস্তা নির্মানের জন্য এলাকাবাসী একটি আবেদন করেছেন।আমরা আবেদনটি যাচাই-বাছাই করছি।গ্রামবাসীর সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers