শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে রাতের আধারে সবজি গাছ কেটে ফেলার প্রতিবাদ, দুস্কৃতদের শাস্তির দাবিতে মানববন্ধন

বাগেরহাটে রাতের আধারে সবজি গাছ কেটে ফেলার প্রতিবাদ, দুস্কৃতদের শাস্তির দাবিতে মানববন্ধন

বাগেরহাট অফিস
বাগেরহাটের কচুয়ায় রাতের আধারে অদুদ ও রুহুল মৃধাসহ বিভিন্ন চাষীদের সবজি গাছ কেটে ফেলার প্রতিবাদ ও দুস্কৃতকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষতিগ্রস্থ চাষী ও শতাধিক এলাকাবাসী অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, গজালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন শিকদার, ক্ষতিগ্রস্থ চাষীমোঃ নাঈম মৃধা, মোঃ দাউদ মৃধা, অদুদ মৃধা, রুহুল মৃধা, মজিবুর রহমান মৃধা, স্থানীয় বাসিন্দা মোঃ সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোবাশ্বের আলী মৃধা, মোঃ শহিদুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।বক্তারা বলেন, গত এক সপ্তাহে এক সপ্তাহে রাতের আধারে গজালিয়া ইউনিয়নের বিসার খোলা গ্রামের প্রায় ২০ জন চাষীর কয়েক একর জমির টমেটো, কদু, শসাসহ বিভিন্ন ফসল কেটে ফেলে দূর্বৃত্তরা।এতে চাষীদের ২০ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়েছে।এভাবে চলতে থাকলে ঋণের দায়ে চাষীদের এলাকা ছেড়ে চলে যেতে হবে।সঠিক তদন্তের মাধ্যমে এই দুস্কৃতকারীদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।মানববন্ধনকারীদের সাথে একত্বতা প্রকাশ করে গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারমান এস এম নাছির উদ্দিন বলেন, আমার ইউনিয়নের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে জীবীকা নির্বাহ করেন।নিজস্ব পূজি না থাকায় ঋণ করে এবং সুদে টাকা এনে সবজি চাষের মৌসুমে সবজি চাষ করে।পরে সবজি বিক্রি করে দেনা পরিশোধ করেন। কিন্তু কিছু দিন ধরে একটি দুস্কৃতকারী চক্র এই এলাকার মানুষের ঘেরে বিষ দিয়ে ঘেরের মাছ মেরে ফেলছে।রাতের আধারে সবজি গাছ কেটে ফেলছে। এর ফলে চাষীরা নিস্ব হয়ে যাচ্ছে। সঠিক তদন্ত করে এই দূর্বৃত্তদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers