শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের নতুন চুক্তি

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের নতুন চুক্তি

চুলকাঠি ডেস্ক : চীনকে আটকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সামরিক চুক্তি করেছে ভারত। মঙ্গলবার ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতীয় মন্ত্রীদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়েছে। নতুন সামরিক চুক্তির আওতায় এখন থেকে দেশ দুটি একে অপরের স্যাটেলাইট ও মানচিত্রের স্পর্শকাতর তথ্য শেয়ার করবে।এর আগে, গত সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে সঙ্গে নিয়ে নয়া দিল্লি পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুভ্রমনিয়াম জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক শেষে পম্পেও সাংবাদিকদের বলেছেন, অনেক বড় কিছু ঘটছে। আমাদের দুই দেশের, প্রকৃতপক্ষে মুক্ত বিশ্বের সব নাগরিকের আরও ভালো সুরক্ষার জন্য গণতন্ত্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।তিনি বলেন, আমাদের নেতা ও জনগণ পরিষ্কার দেখছে যে, চীনা কমিউনিস্ট পার্টি গণতন্ত্র, আইনের শাসন, স্বচ্ছতা বা নেভিগেশন স্বাধীনতার বন্ধু নয়।মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার নতুন চুক্তিকে দুই দেশের জন্য একটি বিশাল মাইলফলক বলে মন্তব্য করেছেন। এটি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সামরিক সহায়তা আরও বেগবান করবে বলে জানিয়েছে তিনি।

এসপার বলেছেন, যুক্তরাষ্ট্র ভারতের কাছে আরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন বিক্রির পরিকল্পনা করছে।
সামরিক এ চুক্তির ফলে এখন থেকে ভারত টোপোগ্র্যাফিক্যাল, ন্যটিক্যাল ও অ্যারোন্যটিক্যাল ডেটার অ্যাকসেস পাবে, যা মিসাইল ও ড্রোনের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।এছাড়া, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেসব উড়োযান কিনেছে, সেগুলোকেও অত্যাধুনিক নেভিগেশন ও অ্যাভিওনিকস সহায়তা দেয়ার কথা রয়েছে এ চুক্তিতে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers