শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ট্রাম্প নিজেকেই রক্ষা করতে পারেননি: ওবামা

ট্রাম্প নিজেকেই রক্ষা করতে পারেননি: ওবামা

যে মানুষ নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলো মেনে চলতে পারেন না, তিনি আমাদেরও রক্ষা করতে পারবেন না। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এমনটি বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ।

ফিলাডেলফিয়ায় ‘লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে’র কাছে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘‘গত আট মাসে বৈশ্বিক মহামারির প্রকোপে দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের সুরক্ষা দিতে পারবেন না। তিনি তো নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলোই মেনে চলতে পারেননি।প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের নাম উল্লেখ করে করে ওবামা বলেন, ‘‘জো এবং কমলা শীর্ষে থাকলে আপনাদের ট্রাম্পের মুখ থেকে প্রতিদিন প্রলাপ শুনতে হবে না। তখন আপনারা এটি জেনে নিজেদের জীবনযাপন করতে পারবেন যে, প্রেসিডেন্ট অন্তত এমন কন্সপিরেসি থিওরি রিটুইট করবেন না, যেখানে দাবি করা হবে পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে গোপন ক্যাবল কিংবা মার্কিন ‘নেভি সিল’ বিন লাদেনকে হত্যা করেনি। সাবেক প্রেসিডেন্ট আরও জানান, তিনি গত চার বছরে আশা হারাননি। তিনি বলেন, আশা হল কঠিন সময়েও বিশ্বাস রাখতে পারা যে আমরা এটাকে অতিক্রম করতে পারবো এবং আরও সুন্দর একটা পৃথিবী পাবো। এবং এভাবেই আমি গত চার বছর ধরে আমি আশা হারাইনি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অবসাদে ভুগছিলাম। কিন্তু আশা হারাইনি।

 

 

 

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers