সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
শরণখোলা উপজেলা পরিষদে উপ নির্বাচনে কাল ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

শরণখোলা উপজেলা পরিষদে উপ নির্বাচনে কাল ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

বাগেরহাট অফিস

রাত পোহালেই বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং রাজনগর ও পঞ্চকরণ ইউনিয়নের বিভিন্ন পদে উপ নির্বাচন।জেলা নির্বাচন অফিস ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সোমবার (১৯ অক্টোবর) থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন।মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে।বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আাওয়ামী লীগের রায়হান উদ্দিন শান্ত, বিএনপির মতিয়ার রহমান খান ও জাতীয় পাটির্র এ্যাড. মোঃ শহিদুল ইসলাম তিনজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।এই নির্বাচনে উপজেলার ৩৩ টি কেন্দ্রে ৮৯ হাজার ৩৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ৪৪ হাজার ৬০২ জন পূরুষ ও ৪৪ হাজার ৭৩৫ জন নারী ভোটার রয়েছে।বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরাজী বেনজীর আহমেদ বলেন, উপ-নির্বাচন ঘিরে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, স্যানিটাইজার ও বিভিন্ন মালামালসহ বুঝিয়ে দেয়া হয়েছে। প্রিজাইডিং অফিসারবৃন্দ মালামাল নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে অবস্থান নিয়েছেন। ২০১৯ সালের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা গেলে পদটি শূন্য হয়।দীর্ঘ ১০ মাস পরে ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করেন।তফসিল অনুযায়ী ২৩ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ। ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাই, ৩ অক্টোবরের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার এবং ২০ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এছাড়াও একই দিনে জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়ন পরিষদের কোদালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে, মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ড সদস্য এবং রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers