শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক

বিদায় শোবিজ

দর্পণ ডেস্কঃ মডেল-অভিনেত্রী সুজানা জাফর বুটিকের ব্যবসা শুরুর সময়ই জানিয়েছিলেন বছরে দু-একটির বেশি কাজ করবেন না। সেই সূত্র ধরেই গত দুই বছরে মাত্র একটি নাটক ও মিউজিক ভিডিও করেছেন। এবার পুরোপুরিই মিডিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুজানা।

করোনায় জীবন সম্পর্কে নতুন করে ধারণা পেয়েছেন বলে জানান তিনি, ‘করোনা না এলে সত্যিকারের জীবন সম্পর্কে হয়তো জানাই হতো না। গত চার মাসে ইসলামকে গভীরভাবে উপলব্ধি করেছি। জেনেছি, এটাই আসল জীবন। তাই সিদ্ধান্ত নিয়েছি মিডিয়ায় আর কাজ করব না। আমার পরিবারও চায় না এখানে কাজ করি। এখন থেকে বুটিক আর ধর্মকর্ম নিয়েই থাকতে চাই। সমাজের কিছু অবহেলিত মানুষের দায়িত্ব নিয়েছি।

সমাজসেবামূলক কয়েকটি সংগঠনের সঙ্গেও আছি। সেগুলোতেও সময় দিতে চাই। ভক্তদের ভালোবাসায় হয়তো সেলিব্রিটি হয়েছি। কিন্তু সব সময় সাধারণ মানুষ হয়ে থাকতে চেয়েছি। ভক্তরা যে ভালোবাসা দিয়েছেন সেটা মাথায় নিয়েই বাকি জীবন পার করব। আমার জন্য সবাই দোয়া করবেন।’

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers