সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী রামপাল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ মহিবুল্লাহ শেখকে দেখতে চায় জনগণ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা বাগেরহাটে জেলা সমবায় ভূমির উন্নয়ন ব্যাংকের ২৩তম বার্ষিক সভা অনুষ্ঠিত
নসিমন চাপায় নবজাতকের মৃত্যু

নসিমন চাপায় নবজাতকের মৃত্যু

বাগেরহাট অফিস 
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পথে নিয়ন্ত্রনহীন নসিমন চাপায় ৪ দিন বয়সের নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় নবজাতকের মাতা তানিয়া খাতুন (২৭) গুরতর আহত পুনরায় হাসপাতালে ভর্ত্তি হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।নবজাতকের পিতা মিলন মোল্লা জানান, গত ৪ দিন আগে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার স্ত্রী তানিয়া খাতুন মেয়ে সন্তান প্রসব করে। ওই দিনই তার নাম রাখা হয় রজনি। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে একটি ইজিবাইক যোগে তানিয়া মেয়ে রজনিসহ মোল্লাহাট উপজেলার কাহালপুর আমার শুশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কাহালপুর পশ্চিমপাড়ায় পুরাতন রাস্তায় গেলে পিছন থেকে একটি নসিমন এসে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৪দিন বয়সের রজনি মারা যায় এবং তানিয়া গুরুতর আহত হয়। তানিয়াকে মোল্লাহাট হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে।মোল্লাহাট থানার ওসি তদন্ত জগন্নাথ চন্দ্র জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তানিয়া কে হাসপাতালে ভর্তি করানো হয়। এর ই মধ্যে স্থানীয়রা নসিমন চালক কে আটক করে পুলিশে দেয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers