শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে বস্ত্র ও পাট মন্ত্রীর এপিএস পরিচয় দেয়া এক প্রতারকের দৌরাত্ব প্রতিকার চেয়ে এলাকাবসির মানববন্ধন- সংবাদ সম্মেলন

বাগেরহাটে বস্ত্র ও পাট মন্ত্রীর এপিএস পরিচয় দেয়া এক প্রতারকের দৌরাত্ব প্রতিকার চেয়ে এলাকাবসির মানববন্ধন- সংবাদ সম্মেলন

মোল্লা আব্দুর রব 

বাগেরহাটে বস্ত্র ও পাট মন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ নামে এক প্রতারকের দৌরত্বের প্রতিকার চেয়ে কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ধর্ষণ-নিযার্তন ও চাকুরী দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদের গ্রেপ্তার ও বিচার দাবী করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন,বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের এপি এসের ভূয়া পরিচয় দিয়ে কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মৃত শেখ আবুল হাসেমের ছেলে শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্টিকারবাহী গাড়ী চড়ে এলাকায় নিজ নামে একটি বাহিনী গড়ে তুলেছে।এপি এসের ভিজিটিং কার্ড দেখিয়ে সরকারী চাকুরী দেয়ার নাম করে এলাকার সাধারন মানুষের কাছ থেকে প্রতারনা করে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।এলাকায় মাদকের ব্যবসার পাশাপাশি নারীদের সম্ভমহানী করে এলাকা ছাড়া করার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে মানব বন্ধনে উল্লেখ করা হয়।মানববন্ধন থেকে প্রতারক শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদের গ্রেপ্তার ও বিচার দাবী করা হয়। মানববন্ধন শেষে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুবলীগ কর্মী মো. সোয়েব এসব দাবীর পাশাপাশি তার বোনজামাই রেজাউল করিম রাসেলকে যমুনা ব্যাংকে চাকুরী দেয়ার নাম করে দুই দফায় ৬ লাখ টাকা নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রীর ভূয়া এপিএস শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ। দীর্ঘদিন ধরে যমুনা ব্যাংকে চাকুরী দিতে না পারায় এখন টাকা ফেরত চাইলে সে টাকা না দিয়ে ওল্টো আমাকে সন্ত্রাসী ও মাদক ব্যাসায়ি বলে বিভিন্ন স্থানে অভিযোগ করছে।সংবাদ সম্মেলনে বিভিন্ন লোকজনকে দেয়া বস্ত্র ও পাট মন্ত্রীর এপিএসের ভিজিটিং কার্ড,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্টিকারবাহী গাড়ী এবং নারীর সম্ভমহানীর ভিডিও চিত্র সাংবাদিকদের দেয়াসহ তার গ্রেপ্তার ও বিচার দাবী করা হয়। মানববন্ধন ও সংবাদ সম্মেলন এলাকাবাসির এসব অভিযোগ অস্বীকার করে শেখ মোয়াজ্জেম হোসেন সাঈদ মোবাইল ফোনে সাংবাদিকদের জানান,এসব অপ্রচার।আমি কখনো বস্ত্র ও পাট মন্ত্রীর এপিএস ছিলাম না।তবে,বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্টিকারবাহী গাড়ী চড়ে এলাকায় ঘুরে বেড়ানোর বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

 

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers